ঢাকা সোমবার , ১১ মে ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

নলছিটিতে হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৮

vorer angikar
মে ১১, ২০২৬ ১০:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি জেলার নলছিটি থানার একটি হত্যা মামলার এজাহারনামীয় তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে র‍্যাব-৮, বরিশাল ও র‍্যাব-৩, ঢাকার যৌথ আভিযানিক দল।
র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (১১ মে) পরিচালিত যৌথ অভিযানে গ্রেফতার করা হয় মোঃ বেল্লাল হাওলাদার, মোঃ শাহ আলম হাওলাদার ও মোঃ হারুন হাওলাদারকে। তারা সবাই ঝালকাঠির নলছিটি উপজেলার শংকরপাশা এলাকার মৃত ইসমাইল হাওলাদারের ছেলে।
র‍্যাব সূত্রে জানা যায়, গত ৫ মার্চ সকাল সাড়ে ৭টার দিকে পূর্ব শত্রুতার জেরে অভিযুক্তরা অন্যান্য সহযোগীদের নিয়ে নলছিটি থানাধীন পোলেরহাট বাজার এলাকা থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ভিকটিম ও তার ভাইয়ের গতিরোধ করে। পরে লোহার রড, শাবল, লাঠিসহ দেশীয় অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালানো হয়।
এসময় ভিকটিমের মা ও স্ত্রী এগিয়ে এলে তাদের কাছ থেকে চেইন, নগদ টাকা ও অন্যান্য মালামাল ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠে। গুরুতর আহত অবস্থায় ভিকটিমকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে নলছিটি থানায় হত্যা মামলা দায়ের করেন।
র‍্যাব আরও জানায়, ঘটনার পর অভিযুক্তরা আত্মগোপনে চলে যায় এবং বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করে আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করে যৌথ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ডিএমপির শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।