ঢাকা রবিবার , ১০ মে ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর খিলগাঁও এলাকার কুখ্যাত জিসান গ্রুপের সক্রিয় চাঁদাবাজ ও সন্ত্রাসী পিটার নাসির বরিশালে গ্রেফতার

vorer angikar
মে ১০, ২০২৬ ৯:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

বরিশাল প্রতিনিধি:রাজধানীর খিলগাঁও এলাকার কুখ্যাত জিসান গ্রুপের সক্রিয় চাঁদাবাজ ও সন্ত্রাসী মোঃ নাসির ওরফে পিটার নাসির (৩০) কে বরিশালের গৌরনদী থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৮। শুক্রবার (৯ মে) বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র‍্যাব জানায়, র‍্যাব-৮ বরিশাল ও র‍্যাব-৩ ঢাকার একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত নাসিরের বিরুদ্ধে ৭টি মাদক মামলা, ৪টি দস্যুতা মামলা, ৪টি ডাকাতি প্রস্তুতি মামলা, ২টি হত্যা চেষ্টা মামলা ও ২টি চাঁদাবাজি মামলা সহ মোট ১৯টি মামলা রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভিকটিম সাদিকুর রহমান আকন্দ ঢাকার ইস্টার্ন হাউজিং ব্যবসার সঙ্গে জড়িত। অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ৩ এপ্রিল বিকেলে খিলগাঁও থানাধীন নূরবাগ পানির পাম্পের সামনে তাকে হত্যার উদ্দেশ্যে পিস্তল দিয়ে তিন রাউন্ড গুলি ছোঁড়া হয়। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হলে অভিযুক্তরা মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় খিলগাঁও থানায় হত্যা চেষ্টা ও চাঁদাবাজির মামলা দায়ের করা হয়।
র‍্যাব আরও জানায়, ঘটনার পর থেকে নাসির আত্মগোপনে থেকে বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করে আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দেওয়ার চেষ্টা করছিল। পরে গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান নিশ্চিত হয়ে বরিশাল থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নাসির ওরফে পিটার নাসিরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরিশালের উজিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।