গৌরনদীতে নানা আয়োজনের মধ্যে দিয়ে আজকালের কণ্ঠ’র ৫ম বর্ষপূর্তি উদযাপন
গৌরনদী প্রতিনিধিঃবরিশালের গৌরনদীতে দৈনিক আজকালের কণ্ঠ পত্রিকার ৫ম বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সকালে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকার চরুইভাতি রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক আজকালের কণ্ঠ–এর গৌরনদী উপজেলা প্রতিনিধি এ এস মামুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সরকারি গৌরনদী কলেজের অধ্যক্ষ ড. মহিউদ্দিন, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির এবং বিশিষ্ট চিকিৎসক ডা. সমীর চাকলাদার। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জুলফিকার, সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, প্রচার সম্পাদক মো. হাসান মাহমুদ, সাংবাদিক সোলায়মান তুহিন, মো. গোলাম মোস্তফা হাওলাদার, বি এম বেলাল, মনীষ চন্দ্র বিশ্বাস, প্রেমানন্দ ঘরামী, আবু সাঈদ, তানবিরুল ইসলাম সোহেলসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।আলোচনা সভায় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও সাহসী সংবাদ পরিবেশনের মাধ্যমে আজকালের কণ্ঠ অল্প সময়েই পাঠকের আস্থা অর্জন করেছে। সমাজের নানা অসঙ্গতি, দুর্নীতি ও জনদুর্ভোগ তুলে ধরতে পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও তারা উল্লেখ করেন।বক্তারা আরও বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে। দায়িত্বশীল সাংবাদিকতা দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সত্যনিষ্ঠ, পেশাদার ও নৈতিক সাংবাদিকতার চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান তারা। অনুষ্ঠান শেষে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
