ঢাকা সোমবার , ২৭ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

বাবুগঞ্জে কৃষি সমৃদ্ধি ও পুষ্টি নিশ্চিতে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

vorer angikar
এপ্রিল ২৭, ২০২৬ ৭:১৫ অপরাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ (বরিশাল) সংবাদদাতা:বরিশাল বাবুগঞ্জ উপজেলায় কৃষি ও গ্রামীণ রূপান্তরের মাধ্যমে পুষ্টি, উদ্যোক্তা সৃষ্টি এবং স্থিতিস্থাপকতা বৃদ্ধির লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।

২০২৫-২৬ অর্থবছরের ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

সোমবার (২৭ এপ্রিল) বাবুগঞ্জ উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে দিনব্যাপী এই কার্যক্রমে উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুর রউফ।

বাবুগঞ্জের উপজেলা নিবার্হী অফিসার আসমা উল হুসন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবীদ মোঃশহিদুল ইসলাম
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাবুগঞ্জ উপজেলা অফিসের আয়োজনে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পার্টনার প্রকল্পের (বরিশাল অঞ্চল) সিনিয়র মনিটরিং অফিসার মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানের প্রধান অতিথ কৃষিবীদ মোঃ শহীদুল ইসলাম বলেন বাংলাদেশের কৃষি খাতের আধুনিকায়ন এবং কৃষকদের জীবনমান উন্নয়নে এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে কৃষি উদ্যোক্তা তৈরি এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা করে কীভাবে পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন বাড়ানো যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় বক্তব্য রাখেন
বাবুগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড.প্রদীপ কুমার সরকার।
চারপাশা ইউপি চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ন আহবায়ক
মোঃ মোস্তাফিজুর রহমান ফারুক,
বিমান বন্দর প্রেসক্লাবের সভাপতি মোঃ আরিফ আহমেদ মুন্না।
বিশ্বব্যাংক ও ইফাদের (IFAD) সহযোগিতায় পরিচালিত এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় কৃষকরা আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বিপণন ব্যবস্থার উন্নয়নে নতুন দিশা পাবেন বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে স্থানীয় কৃষি কর্মকর্তা, মাঠ পর্যায়ের কর্মী এবং আমন্ত্রিত ১০০ জন কৃষক ও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।