ঢাকা মঙ্গলবার , ২১ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন

vorer angikar
এপ্রিল ২১, ২০২৬ ১২:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

নাইমুল ইসলাম, গৌরনদী প্রতিনিধি: ৫২’র ভাষা আন্দোলনের সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশন ও ট্রাস্টের উদ্যোগে টরকী নীলখোলা আসিয়া চ্যারিটেবল কমপ্লেক্সে ২০ এপ্রিল সোমবার সকালে বিনামূল্যে আই ক্যাম্পের উদ্বোধন করা হয়।
ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির।
ক্যাম্পের মাধ্যমে হতদরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা, চোখের ছানি অপারেশন, নেত্রনালী অপারেশন, বিনামূল্যে চশমা ও ওষুধ সরবরাহ করা হয়।
আই ক্যাম্প প্রকল্পের ক্যাম্প অর্গানাইজার কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো. সেলিম হাওলাদার, সাংবাদিক সোলায়মান তুহিন ও মো. সফিকুর রহমান সফিক।
চিকিৎসা সেবা প্রদান করেন ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডা. বেনজীর বুশরা। কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন তানিয়া আক্তার, খাদিজা আক্তার, সুমি আক্তার, সাইদুর রহমান ও শাওন হোসেন।
বক্তব্য রাখেন ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের তদারককারী মো. মোফাজ্জেল হোসেন।
উল্লেখ্য, ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশন ও ট্রাস্টের উদ্যোগে টরকী নীলখোলা আসিয়া চ্যারিটেবল কমপ্লেক্সে প্রতি তিন মাস অন্তর এ ধরনের সেবা ক্যাম্পের আয়োজন করা হয়। এছাড়া প্রতি সপ্তাহের শনিবার ও বুধবার বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিনামূল্যে হতদরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা প্রদান করা হয়ে থাকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।