ঢাকা সোমবার , ২০ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হজ্ব পালনে সৌদি যাচ্ছেন সাংবাদিক আ: মালেক

vorer angikar
এপ্রিল ২০, ২০২৬ ১০:৩১ অপরাহ্ণ
Link Copied!

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি: বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময় পত্রিকার ভোলা জেলা দক্ষিণ প্রতিনিধি মোঃ আবদুল মালেক পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমন করছেন। তিনি সোমবার (২০ এপ্রিল ২০২৬) বিকাল ৬টা ২০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে দেশ ত্যাগ করবেন।

তার এই মহৎ যাত্রা উপলক্ষে বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেস ক্লাবের সকল সদস্য তাকে আন্তরিক শুভেচ্ছা ও দোয়া জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় প্রেস ক্লাবের সভাপতি মনিরুল ইসলাম বলেন, আবদুল মালেক আমাদের ক্লাবের দীর্ঘদিনের একজন পরীক্ষিত ও নিবেদিতপ্রাণ সাংবাদিক। আমরা দীর্ঘদিন একসাথে কাজ করেছি এবং তার সততা ও পেশাদারিত্ব সবসময়ই প্রশংসনীয়।

তিনি আরও বলেন, তার পবিত্র হজ্ব যাত্রা সফল হোক—এটাই আমাদের প্রত্যাশা। মহান আল্লাহ যেন তার ইবাদত কবুল করেন এবং সুস্থভাবে দেশে ফিরিয়ে আনেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।