ঢাকা শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

না ফেরার দেশে চলে গেলেন মোঃ আনোয়ার হোসেন মানিক (মেম্বার)

vorer angikar
এপ্রিল ১৭, ২০২৬ ৯:২২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বরিশাল সদর উপজেলা শাখার সাবেক সদস্য,সাবেক সভাপতি বরিশাল সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল ও ৭ নং চরকাউয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড এর পাঁচবার নির্বাচিত ইউপি সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন মানিক(মেম্বার) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৬.০৪.২৬ ইং তারিখ সন্ধ্যা ৭ঃ১৫ মিনিটে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার পরিবারের সাথে আলাপ করলে জানা যায় গত ৮ মাস পূর্বে তিনি স্ট্রক করেন। এরপর তাকে বহুবার ঢাকা, বরিশাল বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করা হয় যাতে তার কোন শারীরিক উন্নতি ঘটেনি। সর্বশেষ মিরপুরের একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর খবর শুনে পরিবারসহ সমস্ত এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।মৃত্যুকালীন সময়ে তার পরিবারে স্ত্রী,দুই কন্যা ও এক পুত্রকে রেখে যান।এলাকাবাসীর সাথে আলাপকালে জানা যায় তিনি একজন সৎ, ধর্মভীরু ও ন্যায়পরায়ণ মানুষ ছিলেন। যার জন্য দীর্ঘ ২৭ বছর যাবত ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।এলাকার সমস্ত মানুষ তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।গতকাল জুমাবাদ চরকাউয়া হাই স্কুল মাঠ প্রাঙ্গনে তার প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয় দুপুর দুইটায়। এবং ২ টা ৩০ মিনিটের সময় তার দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র বরিশাল জেলা কার্যালয়ের সম্মুখে সদর রোড প্রাঙ্গণে।বেলা তিনটার সময় তাকে বরিশাল বগুড়া রোডস্থ মুসলিম গোরস্থানে দাফন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।