নাইমুল ইসলাম, গৌরনদী প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে ছাত্তার হোসেন (সাত্তার) নামে এক ভুয়া পুলিশ সদস্যকে আটক করেছে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ।
আটক সাত্তার হোসেন গৌরনদী উপজেলার পূর্ব বর্থী গ্রামের আব্দুল হাকিম মৃধার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-বরিশাল মহাসড়কের খানজাপুর এলাকায় নিয়মিত চেকপোস্ট পরিচালনার সময় একটি সন্দেহভাজন পিকআপ ভ্যান থামানো হয়। এ সময় ভ্যানটির চালক সাত্তার হোসেন নিজেকে স্পেশাল ব্রাঞ্চ (এসবি) বিভাগের সদস্য হিসেবে পরিচয় দেন।
তবে তার আচরণে সন্দেহ হলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে তিনি স্বীকার করেন যে, তিনি কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নন এবং ভুয়া পরিচয় ব্যবহার করে চলাফেরা করছিলেন।
গৌরনদী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
