ঢাকা মঙ্গলবার , ১৪ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

বাবুগঞ্জ প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে সংবর্ধনা

vorer angikar
এপ্রিল ১৪, ২০২৬ ৯:২০ অপরাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ প্রতিনিধি:
বরিশালের বাবুগঞ্জ প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি মোস্তাফিজুর রহমান টুলু ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলামকে সংবর্ধনা প্রদান করেছে বাবুগঞ্জ টিচার্স ক্লাব।
মঙ্গলবার সন্ধ্যার পর বাবুগঞ্জ উপজেলা প্রেস ক্লাব সংলগ্ন টিচার্স ক্লাব ভবনে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভবন দাতা ও এভারগ্রীন ট্রেডিং ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবুগঞ্জ টিচার্স ক্লাবের সভাপতি অধ্যাপক মোঃ শাহ আলম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এইচ.এম শাহজাহান।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, নবনির্বাচিত সভাপতি মোস্তাফিজুর রহমান টুলু ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের নেতৃত্বে বাবুগঞ্জ প্রেস ক্লাব আরও গতিশীল ও শক্তিশালী ভূমিকা পালন করবে। স্থানীয় সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে এলাকার উন্নয়ন এবং গণমাধ্যমের ইতিবাচক অগ্রগতিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।
অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।