ব্রুনাইয়ের স্বনামধন্য সুলতান শরীফ আলী ইসলামিক বিশ্ববিদ্যালয় (UNISSA)-তে সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করায় ড. মুহাম্মদ মেহেদী মাসুদ-কে জানাই আন্তরিক অভিনন্দন।
আপনার এই সাফল্য আপনার দীর্ঘদিনের নিরলস পরিশ্রম, মেধা এবং গবেষণার এক অনন্য স্বীকৃতি। আন্তর্জাতিক অঙ্গনে একজন বাংলাদেশী শিক্ষাবিদের এই অবস্থান নিঃসন্দেহে আমাদের দেশের জন্য গর্বের। আমরা বিশ্বাস করি, আপনার জ্ঞান ও অভিজ্ঞতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানকে আরও সমৃদ্ধ করবে।
আপনার নতুন এই যাত্রার শুভকামনা রইল। আল্লাহ আপনার এই পথচলাকে আরও সাফল্যমণ্ডিত করুন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
