এস এম শাহ আলমঃ মেহেন্দিগঞ্জ থানার মাদকবিরোধী বিশেষ অভিযান উপজেলার উলানিয়া এলাকা থেকে গাজা সহ আল আমিন (২৫)কে আটক করে। তিনি ওই এলাকার বাসিন্দা।শুক্রবার (৩এপ্রিল)মেহেন্দিগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তার কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।
এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান হাওলাদার জানান, আটককৃতের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
