ঢাকা বুধবার , ১ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

মেহেন্দিগঞ্জ উলানিয়া বুড়ি পোল ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে হাজার মানুষের চলাচল

vorer angikar
এপ্রিল ১, ২০২৬ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

এস এম শাহ আলমঃমেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া বুড়ি পোল ব্রিজ টি বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, যা ঝুঁকিপূর্ণ স্থানীয় জনগণের জন্য বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্রিজটির মাঝখানের অংশ ক্ষতিগ্রস্ত থাকলেও এখনো কোনো কার্যকর সংস্কার বা পুনর্নির্মাণ উদ্যোগ নেওয়া হয়নি। প্রতিদিন এই ব্রিজ দিয়ে অসংখ্য পথচারী, শিক্ষার্থী ও যানবাহন চলাচল করায় যেকোনো সময় বড় ধরনের প্রাণহানিকর দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।এলাকার সূত্রে সাধারণ মানুষের সাথে আলাপ করলে তাহারা জানান আমরা মাননীয় প্রতিমন্ত্রী রাজিব আহসানের কাছে জোর দাবি জানাচ্ছি এই ব্রিজের কাজটি যাতে দ্রুত সংস্কার হয়।এলাকার মানুষ ব্রিজের কাজটি দ্রুত সংস্কার হলে এলাকার সকল মানুষ মাননীয় ও প্রতিমন্ত্রী রাজীব আহসানের কাছে কৃতজ্ঞতা থাকবে বলে জানা যায় ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।