ঢাকা মঙ্গলবার , ৩১ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে জুয়া আসরে অভিযানে চারজন আটক

vorer angikar
মার্চ ৩১, ২০২৬ ৬:৫৭ অপরাহ্ণ
Link Copied!

নাইমুল ইসলাম, গৌরনদী প্রতিনিধিঃ বরিশালের গৌরনদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাসেমাবাদ এলাকায় জুয়া খেলার আসরে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে গৌরনদী মডেল থানার পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে নগদ অর্থ ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাসেমাবাদ এলাকার মোবারক সিকদারের বাড়ির বাগানে অভিযান চালায় পুলিশের একটি দল। অভিযানকালে জুয়া খেলার অভিযোগে সোলায়মান সিকদার (৪৫), মাকসুদ খলিফা (৩৮), রমজান লস্কর (৪৫) এবং আসাদ হাওলাদার (৪৫)কে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে জুয়া খেলায় ব্যবহৃত তাস ও ৭ হাজার ৮৩০ টাকা নগদ উদ্ধার করা হয়।
ওসি তারিক হাসান রাসেল জানান, এ ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) মিটুল কুমার কুন্ডু বাদী হয়ে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, এলাকায় জুয়া ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।