ঢাকা সোমবার , ১৬ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

লালমোহনে সুরক্ষা বঞ্চিত ও ঝুঁকিপূর্ণ শিশুদের মাঝে ফ্যামিলি কিডস বিতরণ

vorer angikar
মার্চ ১৬, ২০২৬ ১০:১৯ অপরাহ্ণ
Link Copied!

আরশাদ মামুন, নিজস্ব প্রতিবেদক: ভোলার লালমোহনে ইউনিসেফ এর সহায়তায় বিশ্বজুড়ে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা কার্যক্রমের অধিনে কেস ম্যানেজমেন্ট সম্পূর্নকৃত সুরক্ষা বঞ্চিত ও ঝুঁকিপূর্ণ শিশুদের জন্য ফ্যামিলি কিডস বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) দুপুরে লালমোহন উপজেলা সমাজ সেবা অফিসে এ ফ্যামিলি কিডস বিতরণ করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ মাসুদ। এসময় উপস্থিত ছিলেন শিশু সুরক্ষা কর্মকর্তা মোঃ শামীম হাওলাদার, সমাজ সেবা কর্মী সুজয়, মেহেদী হাসান, সমাজ সেবা সহকারী মোঃ হাফিজ উদ্দিন প্রমুখ। জানাযায়, লালমোহন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দারিদ্র্য পরিবারের মোঃ ইউসুফ ও আরজু দম্পত্তির সুরক্ষা বঞ্চিত শিশু মেরু আক্তার (৭) এবং একই ওয়ার্ডের মোঃ সোহাগ ও তানিয়া দম্পত্তির সুরক্ষা বঞ্চিত শিশু তানিসা (৩) কে ফ্যামিলি কিডসের আওতাধীন বড় ছোট কম্বল ৪পিচ, সাবান ৪ পিচ, টুথপেষ্ট ২ পিচ, ব্রাশ ২ পিচ, মশারী ৪ পিচ, টর্চ লাইট ১ পিচ, তোয়ালিয়া ২ পিচ, ওয়াটারপ্রুফ ব্যাগ ১পিচ ইত্যাদি বিতরণ করা হয়েছে।

এ বিষয়ে লালমোহন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ মাসুদ বলেন, স্বাস্থ্য সুরক্ষা কার্যক্রম ও সুরক্ষা বঞ্চিত ও ঝুঁকিপুর্ন শিশুদের জন্য আসা ইউনিসেফ এর সহায়তায় ফ্যামিলি কিডস বা সামগ্রী গুলো পেয়ে শিশু ও শিশুর পরিবার উপকৃত হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।