ঢাকা শনিবার , ১৪ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত বেসরকারী শিক্ষক কর্মচারী সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মোনাজাত

vorer angikar
মার্চ ১৪, ২০২৬ ৮:৫৭ অপরাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ প্রতিনিধি:বাবুগঞ্জ উপজেলা অবসরপ্রাপ্ত এমপিও ভুক্ত বেসরকারী শিক্ষক ও কর্মচারীদের উদ্যোগে ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
১৪ মার্চ ( ২৪ রমজান) বিকেল ৪.০০টায় বাবুগঞ্জ উপজেলা অবসরপ্রাপ্ত এমপিও ভুক্ত বেসরকারী শিক্ষক ও কর্মচারী সমিতির সভাপতি অধ্যাপক মোঃ শাহে আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আ.ক.ম মোঃ মিজানুর রহমান, প্রধান উপদেষ্টা অবসরপ্রাপ্ত এমপিও ভুক্ত বেসরকারী শিক্ষক কর্মচারী সমিতির, বরিশাল জেলা। বিশেষ অতিথি অধ্যক্ষ সুভাষ চন্দ্র পাল, সভাপতি অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী সমিতি, বরিশাল জেলা। উপাধ্যক্ষ মোহাম্মদ আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী সমিতি বরিশাল জেলা।

সংগঠনের বাবুগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ এর পরিচালনায়
এ সময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মোঃ মকবুল হোসেন, বাবুগঞ্জ টিচার্স ক্লাব এর সাধারণ সম্পাদক এইচ এম শাহজাহান, বাবুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক সাইফুল রহিম, প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন।

দোয়া-মোনাজাত পরিচালনা করেন সাবেক অধ্যক্ষ মাওলানা মো. কাদের মাল।
দোয়া-মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।