বাবুগঞ্জ প্রতিনিধি: বাবুগঞ্জ উপজেলা টিচার্স ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ), ২০ রমজান, টিচার্স ক্লাবের হলরুমে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিচার্স ক্লাবের সভাপতি অধ্যাপক মো. শাহে আলম এবং সঞ্চালনা করেন এইচ এম শাহজাহান।
দোয়া-মোনাজাতে উপস্থিত ছিলেন টিচার্স ক্লাবের সহ-সভাপতি ও মুলাদী সরকারি কলেজের অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন, সাবেক উপাধ্যক্ষ মো. মকবুল হোসেন, অধ্যাপক মো. গোলাম হোসেন, প্রধান শিক্ষক মো. মাসুদ আহমেদ, অধ্যক্ষ মো. মনজুরুল রহমান, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইফুল রহিম, প্রধান শিক্ষক ফারুক হোসেন, প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন, সাবেক প্রধান শিক্ষক আবু জাফর, কাজী এনায়েত হোসেন, মো. মনোয়ার হোসেন মাস্টার, মো. মোস্তাফিজুর রহমান টুলু, মো. মনিরুজ্জামান মাস্টার, মো. সাইফুল ইসলাম, মো. ইকবাল হোসেন স্বপন, মো. সাইদুর রহমান ও মো. দেলোয়ার হোসেনসহ স্থানীয় শিক্ষকবৃন্দ।
দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. কাদের মাল।
দোয়া-মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। এছাড়া সংগঠনের জমিদাতা মো. ইসহাক মাস্টারের সুস্থতা এবং সংগঠনের অসুস্থ সদস্যদের আরোগ্য কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
