ঢাকা শুক্রবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ভাণ্ডারিয়ায় ১০ মন জাটকাসহ দুটি ট্রলার আটক, ৩ জেলের কারাদণ্ড

vorer angikar
ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ৯:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি:পিরোজপুরের ভাণ্ডারিয়ায় জাটকা সংরক্ষণ অভিযানে দুটি মাছ ধরার ট্রলার আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে কঁচা নদীতে বিশেষ অভিযান চালিয়ে এফ বি মায়ের দোয়া ও এফ বি সোলায়মান নামের ট্রলার দুটি জব্দ করা হয়। অভিযানের সময় ট্রলার দুটি থেকে প্রায় ১০ মন জাটকা মাছ উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা আহরণ ও পরিবহন করা হচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে নদীর বিভিন্ন পয়েন্টে নজরদারি জোরদার করা হয়। একপর্যায়ে কঁচা নদীতে সন্দেহভাজন ট্রলার দুটি আটক করে তল্লাশি চালানো হলে বিপুল পরিমাণ জাটকা জব্দ করা হয়।

আটক ট্রলারে থাকা সবুজ হোসেন (৩৫), নুরুল ইমন সিকদার (৪২) এবং হোসেন খান (২৫) কে ভাণ্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়। উদ্ধারকৃত জাটকাগুলো স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার জানান, জাটকা নিধন বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং মৎস্য সম্পদ রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কোস্টগার্ডের কন্টিনজেন্ট কর্মকর্তা মো. রাজু আহম্মেদ জানিয়েছে, নদী ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম চলমান থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।