ঢাকা বৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

বাবুগঞ্জ উপজেলায় ৩য় স্থানে ট্যালেন্টপুলে বৃত্তি পেলো জোহা

vorer angikar
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ (বরিশাল) সংবাদদাতা: বরিশালের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়-এর অষ্টম শ্রেণির শিক্ষার্থী আহনাফ মুত্তাকী জোহা চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি ও উপজেলা পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করেছে। তার এ সাফল্যে বিদ্যালয়, পরিবার ও এলাকাজুড়ে আনন্দের আবহ বিরাজ করছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, কৃতিত্বপূর্ণ ফলাফলের মাধ্যমে জোহা এ অর্জন নিশ্চিত করেছে। মেধাবী এই শিক্ষার্থীর স্বপ্ন ভবিষ্যতে দেশের অতন্ত্র প্রহরী হিসেবে সেনা অফিসার হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা।

জোহা বাবুগঞ্জের রহমতপুর ইউনিয়নের ক্ষুদ্রকাঠি গ্রামের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বাবুগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী আরাফাত হোসেন ফরিদ ও
ফারজানা আক্তার লুনা এর একমাত্র পুত্র সন্তান।

ছেলের সাফল্যে অনুভূতি প্রকাশ করে আরাফাত হোসেন ফরিদ বলেন, জোহার এই অর্জন আমাদের জন্য গর্বের। সে ছোটবেলা থেকেই শান্ত প্রকৃতির ও পড়াশোনায় মনোযোগী। পঞ্চম শ্রেণীতেও ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে এবং ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ছিল ।আল্লাহ চাইলে তার স্বপ্ন পূরণ হবে, সবার দোয়া কামনা করছি।

তিনি আরও জানান, ছেলের মেধা ও আগ্রহকে যথাযথভাবে বিকশিত করে দেশ ও জাতির জন্য একজন ভালো মানুষ ও সুনাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে এ প্রার্থনা মহান রবের কাছে।

চলতি শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণীতে বৃত্তি পরীক্ষায় বাবুগঞ্জ সরকারি পাইলট প্রাথমিক বিদ্যালয় থেকেও আরও পাঁচজন শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে, যা বাবুগঞ্জের ইতিহাস ঐতিহ্যকে ত্বরান্বিত করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।