ঢাকা বুধবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

লালমোহনে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফলে হা-মীমের অসাধারণ সাফল্য

vorer angikar
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ৮:৫৯ অপরাহ্ণ
Link Copied!

আরশাদ মামুন, নিজস্ব প্রতিবেদক: ভোলার লালমোহন উপজেলায় জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফলে অসাধারণ সাফল্য দেখিয়েছে হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। বুধবার দুপুরে প্রকাশিত অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফলে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা উপজেলা পর্যায়ে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেছে। একই সঙ্গে সর্বোচ্চ ২১টি বৃত্তি লাভ করে উপজেলায় সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ।
জানা গেছে, লালমোহন উপজেলায় ট্যালেন্টপুল কোটায় মোট ১৯টি বৃত্তি ছিল। এর মধ্যে হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ৭টি ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেছে। এছাড়া সাধারণ কোটায় নির্ধারিত ৪০টি বৃত্তির মধ্যে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা ১৪টি বৃত্তি লাভ করেছে। এমন অসাধারণ ফলাফলে অভিভাবক ও শিক্ষকদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।
এ বিষয়ে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন বলেন, এই অর্জন আমাদের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের। শিক্ষার্থীদের পরিশ্রম, শিক্ষকদের আন্তরিকতা এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এ সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও আমরা সাফল্যের এই ধারাবাহিকতা বজায় রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।