গৌরনদী প্রতিনিধিঃআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে গৌরনদীতে বিশেষ অভিযান চালিয়েছে সেনাবাহিনী।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে গৌরনদী পৌরসভার কসবা এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ চিহ্নিত সন্ত্রাসী মো. রায়হান (৩৭)-কে গ্রেপ্তার করা হয়। অভিযানে তার কাছ থেকে এয়ারগানের ১৮০ রাউন্ড গুলি, ১০৩ পিস ইয়াবা ট্যাবলেট, দেশীয় ধারালো অস্ত্র ও যুদ্ধসামগ্রী উদ্ধার করা হয়।গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসের জানান, রায়হানের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে অন্তত পাঁচটি মামলা রয়েছে। রোববার তাকে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
