বাবুগঞ্জ প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে পূর্ব চাঁদপাশা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী, স্থানীয় ব্যক্তিবর্গ, সমাজসেবকসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে মরহুমার রুহের মাগফেরাত কামনায় দোয়া এবং মোনাজাত অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মরহুমার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার আপসহীন ভূমিকা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
চাঁদপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সুলতান আহমেদ খান।
উপজেলা বিএনপির সদস্য মোঃ হুমায়ুন কবির এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব ওহিদুল ইসলাম প্রিন্স।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইসরত হোসেন কচি, সাবেক সাধারণ সম্পাদক সামছুল আলম ফকির।
আয়োজনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য ইউসুফ মাস্টার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ শরীফ, বিএনপি নেতা রুবেল সরকার,বিএনপি নেতা আল্লাউদ্দিন রাজ, লাভলু হাওলাদার, ইমরান মাঝি,নাসির সিকদার, মোঃ হুমায়ুন কবির সুমন, কুদ্দুস মোল্লা, মঞ্জু ফকির,নয়ন,রবীন মীর, শাহিন হাওলাদারসহ নেতৃবৃন্দরা। এ ছাড়া আয়োজনে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ।
শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থাকার জন্য দোয়া করা হয়। বরিশাল -৩ আসনের প্রার্থী এ্যাডভোকেট জয়নুল আবেদীনর জন্য দোয়া করেন।
