ঢাকা শনিবার , ২৪ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনী হাওয়ায় গৌরনদী, স্বপনের জনসভায় জনতার ঢল।

vorer angikar
জানুয়ারি ২৪, ২০২৬ ৬:৫৩ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী প্রতিনিধিঃআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বরিশাল–১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনে নির্বাচনী উত্তাপ বাড়ছে। এরই ধারাবাহিকতায় বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপনের জনসভায় বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি দেখা গেছে। নেতাকর্মীদের সরব অংশগ্রহণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই জনসভা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।শনিবার (২৪ জানুয়ারি) বিকেল ৩টায় গৌরনদী উপজেলার কাসেমাবাদ কামিল মাদ্রাসা মাঠে জনসভাটি অনুষ্ঠিত হয়। সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সভাস্থলে আসতে থাকেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মাঠ ও আশপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে।
জনসভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শরীফ শফিকুর রহমান স্বপন। প্রধান অতিথি ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী এম জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নানসহ দলটির জেলা, উপজেলা ও পৌর পর্যায়ের নেতারা। বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও জনসভায় অংশ নেন।প্রধান অতিথির বক্তব্যে এম জহির উদ্দিন স্বপন বলেন, গৌরনদী–আগৈলঝাড়ার মানুষ পরিবর্তন ও ন্যায়ভিত্তিক রাজনীতি চায়। নিজেদের ভোটাধিকার নিশ্চিত করতে জনগণ দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, দীর্ঘদিনের বঞ্চনা কাটিয়ে উন্নয়ন, কর্মসংস্থান ও নিরাপদ সামাজিক পরিবেশ গড়তে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।আয়োজকদের দাবি, বরিশাল–১ আসনের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জনসভাটি জনসমুদ্রে পরিণত হয়। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সমাবেশ প্রার্থীর পক্ষে ইতিবাচক বার্তা দিয়েছে।জনসভাকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। সভাস্থল ও আশপাশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে ছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানাগেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।