ঢাকা বৃহস্পতিবার , ২২ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

লাঙ্গল মার্কায় ভোট দিয়ে টিপুকে ফিরিয়ে আনার আহ্বান: টিপু কন্যা ফারিয়া

vorer angikar
জানুয়ারি ২২, ২০২৬ ৮:৫৭ অপরাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে জাতীয় পার্টির নির্বাচনী মাঠে জমে উঠেছে রাজনৈতিক তৎপরতা। লাঙ্গল প্রতীক হাতে নিয়ে সাবেক দুইবারের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুর কন্যা ফারিয়া বিনতে কিবরিয়া বাবার পক্ষে মাঠে নেমেছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী প্রতীক ‘লাঙ্গল’ এর গনসংযোগ শুরু করে।

গনসংযোগ শেষে বাবুগঞ্জে জাতীয় পার্টির প্রধান কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে গোলাম কিবরিয়া টিপুর কন্যা ফারিয়া বিনতে কিবরিয়া সাংবাদিকদের বলেন

“আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও সাবেক দুইবারের এমপি গোলাম কিবরিয়া টিপুকে বিজয়ী করে আবার আমাদের মাঝে ফিরিয়ে আনতে হবে।”

তিনি আরও বলেন, “বরিশাল-৩ আসনে জাতীয় পার্টির যে শক্তিশালী ভোটব্যাংক ও জনসমর্থন রয়েছে, দেশের অন্য কোনো আসনে তা খুব একটা দেখা যায় না। ইনশাআল্লাহ, বিগত দুইবারের মতো এবারও আপনারাই গোলাম কিবরিয়া টিপুকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করবেন।”

এ সময় জাতীয় পার্টির উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড এবং তৃণমূল পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।লাঙ্গল মার্কায় ভোট দিয়ে টিপুকে ফিরিয়ে আনার আহ্বান: টিপু কন্যা ফারিয়া

বাবুগঞ্জ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে জাতীয় পার্টির নির্বাচনী মাঠে জমে উঠেছে রাজনৈতিক তৎপরতা। লাঙ্গল প্রতীক হাতে নিয়ে সাবেক দুইবারের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুর কন্যা ফারিয়া বিনতে কিবরিয়া বাবার পক্ষে মাঠে নেমেছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী প্রতীক ‘লাঙ্গল’ এর গনসংযোগ শুরু করে।

গনসংযোগ শেষে বাবুগঞ্জে জাতীয় পার্টির প্রধান কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে গোলাম কিবরিয়া টিপুর কন্যা ফারিয়া বিনতে কিবরিয়া সাংবাদিকদের বলেন

“আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও সাবেক দুইবারের এমপি গোলাম কিবরিয়া টিপুকে বিজয়ী করে আবার আমাদের মাঝে ফিরিয়ে আনতে হবে।”

তিনি আরও বলেন, “বরিশাল-৩ আসনে জাতীয় পার্টির যে শক্তিশালী ভোটব্যাংক ও জনসমর্থন রয়েছে, দেশের অন্য কোনো আসনে তা খুব একটা দেখা যায় না। ইনশাআল্লাহ, বিগত দুইবারের মতো এবারও আপনারাই গোলাম কিবরিয়া টিপুকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করবেন।”

এ সময় জাতীয় পার্টির উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড এবং তৃণমূল পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।