বাবুগঞ্জ প্রতিনিধিঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলার মাধবপাশা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে রাজমাথা এলাকায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী, স্থানীয় ব্যক্তিবর্গ, সমাজসেবক, ক্রীড়াঙ্গণের প্রতিনিধিসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও খতমের মাধ্যমে মরহুমার রুহের মাগফেরাত কামনায় দোয়া এবং মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিতদের মাঝে তবারক বিতরণ করা হয়। দোয়া মাহফিলে মরহুমার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার আপসহীন ভূমিকা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
আয়োজনে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সুলতান আহমেদ খান, ইউনিয়ন বিএনপির সভাপতি অহিদুল ইসলাম খান,উপজেলা শ্রমিকদলের সভাপতি ফরিদ উদ্দিন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন তালুকদার,৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি তসলিম খান, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন তালুকদার,সহ-সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক পল্লী চিকিৎসক শাহআলমসহ নেতৃবৃন্দরা। এ ছাড়া আয়োজনে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ।
শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থাকার জন্য দোয়া করা হয়। বরিশাল -৩ আসনের প্রার্থী এ্যাডভোকেট জয়নুল আবেদীনর জন্য দোয়া করেন।
