বাবুগঞ্জ প্রতিনিধি:বরিশাল বাবুগঞ্জ উপজেলায় শান্তি শৃঙ্খলা উন্নয়নে এবং সামাজিক সচেতনায় যুবকদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২০ জানুয়ারী মোঙ্গলবার সকাল ১০টায় বাবুগঞ্জ উপজেলা বিআরডিবি হল রুমে যুব উন্নয়ন অধিদপ্তর এর উপ-পরিচালক মোঃ সাহাবুদ্দীন সরদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার আসমা উল হুসনা।
তিনি তার বক্তব্যে বলেন
“যুবসমাজ হলো একটি জাতির চালিকাশক্তি ও সম্ভাবনার প্রতিচ্ছবি। বর্তমান প্রজন্মের তরুণরা যদি তাদের মেধা, মনন ও সৃজনশীলতা দিয়ে সমাজের উন্নয়নে কাজ করে, তবে একটি নিরাপদ, উন্নত এবং শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।”
তিনি যুবসমাজকে মাদক, জঙ্গিবাদ, বাল্যবিবাহ ও সহিংসতার বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখতে আহ্বান জানান এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্য স্ব-উদ্যোগী হয়ে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি তিনি স্থানীয় যুব সংগঠনগুলোর কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।
“যুব উন্নয়ন অধিদপ্তর দীর্ঘদিন ধরেই দেশের তরুণদের দক্ষ করে তোলার জন্য নানা প্রশিক্ষণ ও কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। আজকের এই অনুষ্ঠান একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম যেখানে যুবসমাজ নিজেদের দায়িত্ব, ভূমিকা ও সম্ভাবনার ব্যাপারে সচেতন হতে পারছে।”
তিনি আরও বলেন, যুবদের মাঝে নেতৃত্ব গুণাবলি গড়ে তোলা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখার জন্য এই ধরনের অনুষ্ঠান নিয়মিতভাবে আয়োজন করা জরুরি।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন প্রিন্স বাহা উদ্দিন তালুকদার সহকারী পরিচাল যুব উন্নয়ন অধিদপ্তর, বরিশাল।
তিনি বলেন
“প্রযুক্তি নির্ভর ও দ্রুত পরিবর্তনশীল এই সময়ে তরুণদের সৃজনশীলতা, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা সম্ভব। কলেজ পর্যায় থেকেই শিক্ষার্থীদের মাঝে এই চেতনা গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী সংগঠন “যুব ফোরাম রাঙ্গাবালী” এবং “বিডি ক্লিন রাঙ্গাবালী” এর প্রতিনিধিরাও অংশ নেন। তাঁরা সমাজে পরিচ্ছন্নতা, নাগরিক দায়িত্ব, পরিবেশ সংরক্ষণ এবং যুব নেতৃত্ব বিকাশে তাঁদের সংগঠনের ভূমিকা তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে আর ও উপস্থিত ছিলেন মোহাম্মদ এহতেশামুল ইসলাম অফিসার্স ইনচার্জ বাবুগঞ্জ থানা, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি অধ্যাপক সাইফুল রহিম, বিমান বন্দর প্রেসক্লাবের সভাপতি আরিফ আহমেদ মুন্না, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার মোঃ রহমান স্বননাথ।
এ সময় বক্তারা বলেন
আমরা বিশ্বাস করি ছোট ছোট কাজের মধ্য দিয়েই বড় পরিবর্তন সম্ভব। সমাজের প্রতি দায়িত্বশীল আচরণ, পরিবেশবান্ধব জীবনযাপন ও জনগণের সচেতনতা বাড়ানো এই তিনটি বিষয়কে আমরা আমাদের কাজের মূলভিত্তি হিসেবে নিয়েছি।”
তাঁরা ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে কাজ করার এবং অন্যান্য যুবকদের যুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিভিন্ন বক্তারা সমাজে বিদ্যমান সমস্যা যেমন—মাদকাসক্তি, বাল্যবিবাহ, সহিংসতা, জঙ্গিবাদ ইত্যাদি প্রতিরোধে যুবদের করণীয় নিয়ে আলোচনা করেন। সেইসাথে নেতৃত্ব বিকাশ, পরিবেশ রক্ষা এবং সামাজিক সম্প্রীতির গুরুত্বও তুলে ধরা হয়।
পুরো অনুষ্ঠানজুড়ে ছিল একটি উৎসবমুখর পরিবেশ। আগত অতিথি ও অংশগ্রহণকারী যুবরা এমন একটি সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এই ধরণের সচেতনতামূলক অনুষ্ঠান নিয়মিত আয়োজনের দাবি জানান।
এই অনুষ্ঠান প্রমাণ করে যে, সচেতন, সৃজনশীল ও সমাজমুখী যুবসমাজ একটি জাতিকে শান্তিপূর্ণ, উন্নত ও মানবিক ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে পারে।
