এস এম শাহ আলমঃ বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ কাজিরহাট থানা আকস্মিক পরিদর্শন করেন বরিশাল পুলিশ সুপার ফারজানা ইসলাম।
পুলিশ সুপার কাজিরহাট থানায় পৌঁছালে তাকে ফুলের শুভেচ্ছা জানান কাজিরহাট থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ নবীউল হাসান।শুভেচ্ছা গ্রহন শেষে কাজিরহাট থানার বিভিন্ন কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রেজিষ্টার পর্যালোচনা করেন। পরিদর্শনের সময় পুলিশ সুপার ফারজানা ইসলাম কাজিরহাট থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় করেন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন এবং এলাকার সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন ও গন ভোট-২০২৬ সম্পর্কে প্রচারণা অংশগ্রহণ করেন পুলিশ সুপার ফারজানা ইসলাম ।সকল কার্যক্রম শেষে দুপুরে কাজিরহাট থানা ত্যাগ করে, বরিশালের উদ্দেশ্যে রওনা দেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
