ঢাকা শনিবার , ১৭ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

মেহেন্দিগঞ্জে জাতীয় পাটি’র সহস্রাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগদান করলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্যর।

vorer angikar
জানুয়ারি ১৭, ২০২৬ ১১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

এস এম শাহ আলমঃবরিশাল-৪ থেকে জাতীয় পার্টির মনোনয়নে বিগত সময়ে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করা, ঢাকা মহানগর শাখার নেতা মিজানুর রহমানের নেতৃত্বে বর্তমান কমিটি বিলুপ্ত করে বিএনপি’তে যোগদান করেন মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীরা বরিশাল-৪ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী,জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহ্সান’র হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন তারা।
আজ শনিবার সকালে বিএনপির প্রার্থী রাজিব আহসানের নিজ বাসভবনে তার হাতে ফুল দিয়ে জাতীয় পার্টির সভাপতি আবু মুসা ও সাধারণ সম্পাদক আক্কাস মিয়া সহ কল নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন, সদস্য সচিব সিহাব আহমেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়া, বরিশাল উওর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপুল, মেহেন্দিগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।