নিজস্ব প্রতিবেদক ঃ বরিশাল বিসিক শিল্প নগরীর কলকারখানা ও শ্রমিকদের জানমাল রক্ষার্থে বিসিক শিল্প নগরীর স্থায়ী কার্যালয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও ব্যাবসায়ীদের সাথে একটি জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ ই জানুয়ারি বৃহস্পতিবার বিসিকের উপ- মহাব্যাবস্থাপক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) রিয়াজুল ইসলাম (পিপিএম) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক মালিক সমিতির সভাপতি আলমগীর হোসেন আলম।
সভায় বিসিক শিল্প নগরীতে অবস্থিত কলকারখানায় সংঘটিত চুরি প্রতিরোধ ও শিল্প এলাকায় বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা সহ নিচ্ছিদ্র নিরাপত্তা রক্ষার্থে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও স্থায়ী পুলিশ ক্যাম্প প্রতিষ্ঠার বিষয়ে বিশদ আলোচনা করা হয়।
এ সময়ে সভায় আরও উপস্থিত ছিলেন কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার পবিত্র কুমার মন্ডল, ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, ওসি তদন্ত কামাল হোসেন, বিসিক বিটের দায়িত্বশীল এস আই আশরাফুল ইসলাম সহ বিসিকে অবস্থিত কল কারখানার মালিক ও প্রতিনিধিবৃন্দ।
