ঢাকা সোমবার , ১২ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

বাবুগঞ্জে মাধপপাশা ও চাদপাশা ইউনিয়ন বিএনপির আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

vorer angikar
জানুয়ারি ১২, ২০২৬ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ প্রতিনিধি// বাবুগঞ্জ উপজেলার মাধপপাশা ও চাদপাশা ইউনিয়ন বিএনপির উদ্যোগে পৃথকভাবে দোয়া ও মোনাজাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১২ জানুয়ারি সকাল ১১টায় মাধপপাশা ইউনিয়নে ও বিকেল ৪ টায় চারপাশ ময়দানের হাট আর্জি কালিকাপুর মাধ্যমিক বিদ্যালয় মসজিদ প্রাঙ্গনে রহমতপুর ইউনিয়ন বিএনপি পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের সহধর্মিণী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল -৩ (বাবুগঞ্জ–মুলাদী) সংসদীয় আসনে ধানের শীষের মনোনীত এমপি প্রার্থী এডভোকেট জয়নুল আবেদীন।
মাধপপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদুল ইসলাম এর সভাপতিত্বে এবং চাদপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলমগীর হোসেন স্বপন এর সভাপতিত্বে পৃথকভাবে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান ও সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স। জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ তসলিমা উদ্দিন,
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুল আলম ফকির, মোঃ আরিফুর রহমান শিমুল শিকদার,বরিশাল জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রেশমা রহমান, বাবুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক রকিবুল হাসান খান, সদস্য সচিব মোঃ ওবায়দুল ইসলাম,বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার মাহফুজ আলম মিঠু, বাবুগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রাফিল, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ ফরিদ উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ আতিক আল আমিন ও সদস্য সচিব ইয়াসিন আরাফাতসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
দোয়া ও মোনাজাত শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ দোয়া করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।