ঢাকা রবিবার , ১১ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

বাবুগঞ্জ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত

vorer angikar
জানুয়ারি ১১, ২০২৬ ১০:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বাবুগঞ্জে ব্যতিক্রমী সাফা ক্যাবল নেটওয়ার্ক হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৪ টায় বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়ন যুবসমাজের উদ্যোগে এই খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় তরুণ জাগো ও মোল্লা কিংস অংশগ্রহণ করে। নির্ধারিত সময় এক এক গোলে সমতা থাকায় উভয় দলকে যুগ্ন-চ্যাম্পিয়ন ঘোষণা দেয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী ঈদল কাঠির কৃতি সন্তান ডাঃ আবদুল আউয়াল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মোঃ রকিবুল হাসান খান রাকিব, বিশিষ্ট সমাজসেবক মোঃ খলিলুর রহমান, দেহেরগতি ইউনিয়ন যুবদলের আহবায়ক হাসান মাহমুদ বরকত বিশ্বাস, সরকারি আবুল কালাম কলেজের প্রভাষক মোঃ নুরুন্নবী রাসেল, দেহেরগতি ইউনিয়ন ছাত্র দলের আহবায়ক মোঃ শাহিন বিশ্বাস।

খেলা দেখতে দূর দূরান্ত থেকে আসা বিপুল সংখ্যক দর্শনার্থী ব্যতিক্রমী এ ধরনের আয়োজনের দাবি জানান।
এছাড়া নারী দর্শকের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
লন্ডন প্রবাসী ডাঃ আবদুল আউয়াল বলেন, কালের বিবর্তনে ঐতিহ্যবাহী এ খেলাটি হারিয়ে যেতে বসেছে। বিশেষ করে নতুন প্রজন্মও কিশোর যুবসমাজ তথ্যপ্রযুক্তির এই যুগে হাডুডুডু খেলার নামটিও ভুলতে বসেছে। তাই খেলাটির ঐতিহ্য ফিরে পেতে এবং নতুন প্রজন্মকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে এমন আয়োজনের বিকল্প নেই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।