ঢাকা রবিবার , ১১ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ভ্যানচালককে কুপিয়ে হত্যা।

vorer angikar
জানুয়ারি ১১, ২০২৬ ১০:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

গৌরনদী প্রতিনিধিঃবরিশালের গৌরনদী উপজেলার পূর্ব কাসেমাবাদ এলাকায় এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।নিহত ভ্যানচালকের নাম মঞ্জু বেপারী (৫০)। তিনি পূর্ব কাসেমাবাদ গ্রামের মৃত আব্দুর রশিদ বেপারীর ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রী নামিয়ে রাতের দিকে নিজ বাড়িতে ফিরছিলেন মঞ্জু বেপারী। বাড়ির কাছাকাছি পৌঁছালে মৃত ইয়াসিন খানের বাড়ি সংলগ্ন একটি নির্জন স্থানে দুর্বৃত্তরা তাঁর পথরোধ করে। একপর্যায়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে সঙ্গে থাকা নগদ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয় তারা। পরে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় মঞ্জু বেপারীকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয় বলে জানান চিকিৎসক।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. টিপু সুলতান বলেন, হাসপাতালে আনার আগেই ভ্যানচালকের মৃত্যু হয়েছে।গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।