বাবুগঞ্জ প্রতিনিধি// বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন ও দেহেরগতি ইউনিয়ন বিএনপির উদ্যোগে পৃথকভাবে দোয়া ও মোনাজাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় দেহেরগতি ইউনিয়নে ও বিকেল চারটা বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মসজিদ প্রাঙ্গনে রহমতপুর ইউনিয়ন বিএনপি পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের সহধর্মিণী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল -৩ (বাবুগঞ্জ–মুলাদী) সংসদীয় আসনে ধানের শীষের মনোনীত এমপি প্রার্থী এডভোকেট জয়নুল আবেদীন।
রহমাতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম হাওলাদারের সভাপতিত্বে এবং দেহেরগতি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে পৃথকভাবে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান ও সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স। জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ তসলিমা উদ্দিন,
রহমাতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রাজন সিকদার এবং দেহের গতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হেমায়েত উদ্দিন এর পৃথক সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুল আলম ফকির, মোঃ আরিফুর রহমান শিমুল শিকদার,কেন্দ্রীয় যুবদলের আইন বিষয়ক সম্পাদক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইউনুস আলী রবি, সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মোঃ হিমেল,বরিশাল জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রেশমা রহমান, বাবুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক রকিবুল হাসান খান, সদস্য সচিব মোঃ ওবায়দুল ইসলাম,বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার মাহফুজ আলম মিঠু, বাবুগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রাফিল, জাহাঙ্গীরনগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জসিমউদ্দীন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ ফরিদ উদ্দিন, সাবেক ছাত্রদলের সভাপতি মোঃ আছাদুজ্জামান,উপজেলা ছাত্রদলের সভাপতি আতিক আল আমিন ও সদস্য সচিব ইয়াসিন আরাফাতসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
দোয়া ও মোনাজাত শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ দোয়া করা হয়।
