নিজস্ব প্রতিবেদনঃসহকর্মীর সুস্থতার জন্য দোয়া চেয়ে ফেসবুকে আবেগঘন পোস্ট ও দোয়া চেয়েছেন দৈনিক আজকের সুন্দরবনের সহ নির্বাহী সম্পাদক মোঃ আসাদুজ্জামান শেখ। তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক আবেগঘন পোস্টের মাধ্যমে সহকর্মী ও সহযোদ্ধার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।ফেসবুক পোস্টে তিনি জানান, দৈনিক শাহনামার সিনিয়র ফটো সাংবাদিক মোঃ আশরাফ সুমন গুরুতর অসুস্থ অবস্থায় বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পাঁচ তলার পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি রয়েছেন। সাংবাদিক আশরাফ সুমন মেডিকেলে ভর্তি রয়েছেন শুনে তাৎক্ষণিক কয়েকজন সংবাদ কর্মীকে সাথে নিয়ে সেখানে ছুটে যান তিনি। তার সাথে ছিল সাংবাদিক মিরাজ,তানভীর আহমেদ অভি,শাওন ও সোহাগ। সুমনের শারীরিক স্বাস্থ্যের খোঁজখবর নেন। একজন মিডিয়া কর্মী আরেকজন মিডিয়া কর্মীর বিপদে-আপদে সব সময় পাশে থাকবেন এটাই হওয়া উচিত। সবার সাথে সবার অটুট বন্ধন থাকলে মিডিয়ার জগৎটাকে আরো সামনের দিকে সঠিক ও সুন্দরভাবে এগিয়ে নেওয়া সম্ভব হবে। বেঁচে থাকুক সমস্ত মিডিয়া কর্মী এবং একে অপরের প্রতি ভালোবাসার বন্ধন। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকা এই সাংবাদিক বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন।সহ নির্বাহী সম্পাদক মোঃ আসাদুজ্জামান শেখ তাঁর পোস্টে সুমনের দ্রুত আরোগ্য কামনা করে লেখেন, “সবাই সুমনের জন্য দোয়া করবেন। তিনি যেন আল্লাহর অশেষ রহমতে আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন।”একজন পেশাদার ফটো সাংবাদিক হিসেবে মোঃ আশরাফ সুমন দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে সংবাদ সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তাঁর অসুস্থতার খবরে সাংবাদিক মহলে নেমে এসেছে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা। সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর সুস্থতার জন্য দোয়া ও সমর্থন জানাচ্ছেন।সকলের প্রত্যাশা, দ্রুত সুস্থ হয়ে আবারও ক্যামেরা হাতে সংবাদ জগতে ফিরে আসবেন এই সাহসী সাংবাদিক মোঃ আশরাফ সুমন।
