ঢাকা মঙ্গলবার , ৩০ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

যেখানে দাফন করা হবে খালেদা জিয়াকে

vorer angikar
ডিসেম্বর ৩০, ২০২৫ ৯:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ ৩০ ডিসেম্বর ২০২৫ না ফেরার দেশে চলে গেছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬ টায় রাজধানীর এভারকে য়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশে।

আগামীকাল বুধবার তার নামাজে জানাজা অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে বিবিসি। এ জানাজা রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে হতে পারে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

তিনি আরও জানিয়েছেন, জানাজা শেষে সংসদ ভবন এলাকার পাশে অবস্থিত জিয়া উদ্যানে তার স্বামী ও বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে দাফন করা হতে পারে।

গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া। আইসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি সংকটময় মুহূর্ত পার করছিলেন বলে তার ব্যক্তিগত চিকিৎসক, দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন জানিয়েছিলেন।

এরপর আজ সকালে তার দেশ ও জনতাকে শোকের সাগরে ভাসিয়ে খালেদা জিয়া চলে যান না ফেরার দেশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।