ঢাকা বৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর ২০২৫

বাবুগঞ্জে ব্যারিস্টার ফুয়াদ এর মনোনয়ন ফরম সংগ্রহ

vorer angikar
ডিসেম্বর ২৫, ২০২৫ ১১:১৬ অপরাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ প্রতিনিধি:
বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) সংসদীয় আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টি সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বুধবার প্রার্থীর পক্ষ নিজ দলের নেতাকর্মীরা বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আসমা উল হুসনার কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

বুধবার পূর্বাহ্নে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের পক্ষ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন পার্টির বরিশাল জেলা ও মহানগরে নেতৃবৃন্দ। মনোনয়ন ফরম সংগ্রহে আসা এবি পার্টির ওই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বরিশাল-৩ আসনের নির্বাচনী সমন্বয়ক জেলা ও মহানগর কমিটির যুগ্ম-আহবায়ক মেরিন ইঞ্জিনিয়ার সুজন তালুকদার এবং সদস‍্য সচিব ইঞ্জিনিয়ার জি.এম রাব্বী। এসময় মেরিন ইঞ্জিনিয়ার আজাদ সজীব ও রাজীব খানসহ এবি পার্টির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে এক প্রতিক্রিয়ায় আমার বাংলাদেশ (এবি) পার্টির বরিশাল জেলা ও মহানগরের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জি.এম রাব্বী বলেন, ‘দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই সন্তোষজনক নয়। এ অবস্থা অব্যাহত থাকলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক ও উৎসবমুখর না হয়ে বরং সংঘাতময় হয়ে উঠতে পারে। শরীফ ওসমান হাদির মতো কোনো প্রার্থী যেন ভবিষ্যতে এ ধরনের নৃশংস ঘটনার শিকার না হন, সে বিষয়ে সরকারকে সর্বোচ্চ সতর্ক দৃষ্টি রাখতে হবে। প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা নির্বাচন কমিশন তথা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। নির্বাচন কমিশনের ঘোষিত তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা বাস্তবে কার্যকর নয় বলেই প্রতীয়মান হচ্ছে। জনগণের আস্থা ফিরিয়ে আনতে হলে সর্বপ্রথম ওসমান হাদির খুনিচক্রের সকলকে গ্রেপ্তারের মাধ্যমে সরকারের সক্ষমতা এবং আন্তরিকতা প্রমাণ করতে হবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।