ঢাকা বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল-৩ আসনে মনোনয়নপত্র নিলেন জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস

vorer angikar
ডিসেম্বর ২৪, ২০২৫ ১১:১৯ অপরাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল -৩(বাবুগঞ্জ-মুলাদী) আসনে জাতীয় পার্টির জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ইকবাল হোসেন তাপসের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির নেতা কর্মীরা।

বুধবার বিকালে(২৪) উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার আসমা উল হুসনার কাছ থেকে তার মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এসময় উপস্থিত ছিলেন জতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নজরুল ইসলাম হেমায়েত,জেলা যুব সংহতি সাধারণ সম্পাদক আলামিন চিসতি, বরিশাল জেলা জাতীয় তরুণ পার্টির সভাপতি জুম্মন হায়দার,জেলা শ্রমিক পার্টির আহ্বায়ক জাহাঙ্গীর ফকির, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা রিপন, জেলা কৃষক পার্টির সাধারণ সম্পাদক গাজী আব্দুর রহমান, জেলা কৃষক পার্টির সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ, চাদপাশা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আলাউদ্দিন রাজ,দেহেরগতি ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক সবুজ খান, জাতীয় পার্টি নেতা মিন্টু, সহ আরো নেতৃবৃন্দ।

মনোনয়ন পত্র সংগ্রহ শেষে নেতাকর্মীরা বলেন ৩০০ আসনে মনোনয়ন দেওয়া নিয়ে প্রার্থী বাছাই কার্যক্রম চলমান। ইকবাল হোসেন তাপসের পক্ষে মনোনয়ন আজকে আমরা মনোনয়ন পত্র তুলছে। নির্বাচন কমিশনের প্রতি আমাদের আবেদন, আমাদের প্রার্থী দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে প্রস্তুতি গ্রহণ করেছে। তাদেরকে সমানসংখ্যক আচরণ বিধির আইনী সুরক্ষা দিতে হবে। আমাদের প্রার্থী বিজয়ী হবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।