কমিউনিটিভিত্তিক বিরোধ নিষ্পত্তিতে জোর, গৌরনদীতে নাগরিক উদ্যোগের সভা।
নাইমুল ইসলাম, গৌরনদী প্রতিনিধি,কমিউনিটিভিত্তিক বিরোধ নিষ্পত্তির মাধ্যমে ন্যায়বিচারে সাধারণ মানুষের প্রবেশাধিকার নিশ্চিত করার লক্ষ্যে বরিশালের গৌরনদীতে অংশীজনদের নিয়ে এক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টায় গৌরনদী উপজেলা পরিষদের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।নাগরিক উদ্যোগ (Citizen’s Initiative) বাস্তবায়নে এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা Brot für die Welt–এর সহযোগিতায় আয়োজিত সভায় বিভিন্ন শ্রেণি ও পেশার প্রতিনিধিরা অংশ নেন।বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) গৌরনদী শাখার সভাপতি প্রেমানন্দ ঘরামীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম। তিনি বলেন, কমিউনিটিভিত্তিক বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা শক্তিশালী হলে বিচারব্যবস্থার ওপর চাপ কমবে। পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ন্যায়বিচার পাওয়ার আস্থা আরও বাড়বে।সভায় শুরুতেই নাগরিক উদ্যোগের প্রকল্প সমন্বয়কারী মোছা. লাকি আক্তার প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. মাহাবুবুর রহমান, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক ও পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাষ কুমার।এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা আফসানা শাখি, বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলোম ফকির, গৌরনদী প্রেসক্লাবের প্যানেল আহ্বায়ক খন্দকার মনিরুজ্জামান মনির, গণঅধিকার পরিষদের উপজেলা সভাপতি সাংবাদিক সোলায়মান তুহিন, সরিকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক হোসেন মোল্লা, চাঁদশী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রসেনজিৎ দেবনাথসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকরা।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাগরিক উদ্যোগের সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. আবু নাছের। শেষ পর্বে ধন্যবাদ জ্ঞাপন করেন গৌরনদী উপজেলার প্রোগ্রাম অফিসার মো. কাসেম।
