গৌরনদী–আগৈলঝাড়ায় বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
বরিশাল–১ (গৌরনদী–আগৈলঝাড়া) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপনের পক্ষে গৌরনদী ও আগৈলঝাড়া বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
রোববার বিকেলে গৌরনদীর সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
এ সময় গৌরনদী উপজেলা বিএনপি, আগৈলঝাড়া উপজেলা বিএনপি, গৌরনদী পৌর বিএনপিসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে লিগ্যাল টিমের প্রধান সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট রেজাউল রিন্টুর নেতৃত্বে মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রমে অংশ নেন মিজানুর রহমান মুকুল, সৈয়দ সরোয়ার আলম, হান্নান শরীফ, হাফিজ শিকদার, বশির আহমেদ পান্না, বদিউজ্জামান মিন্টু, শরীফ জাকির, শরীফ স্বপন, সাঈদুল আলম সেন্টু ও কামরুজ্জামান খোকন।
নির্বাচনী আচরণবিধি অনুসরণ করে এ সময় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের বাইরে অবস্থান করেন।
