ঢাকা সোমবার , ২২ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ হাদিকে নিয়ে কটুক্তি আওয়ামী লীগ নেতা গ্রেফতার।

vorer angikar
ডিসেম্বর ২২, ২০২৫ ৮:২৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদঃইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদী মৃত্যু কে নিয়ে কটুক্তি করায় বরিশালের বানারীপাড়ায় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ও প্রভাবশালী ব্যবসায়ী ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন বাবুলের গ্রেপ্তার ও কারাগারে পাঠানোকে ঘিরে জেলায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। সরকারের চলমান বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় তাকে গ্রেপ্তারের পর একটি পুরোনো ঘর পোড়ানোর মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। শনিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের বাকপুর গ্রামে নিজ বাসভবন থেকে থানা পুলিশ ও গোয়েন্দা বিভাগ (ডিবি)-এর যৌথ অভিযানে ক্যাপ্টেন মোয়াজ্জেম হোসেন বাবুলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরপরই তাকে বানারীপাড়া থানায় না রেখে ডিবি পুলিশের হেফাজতে নেওয়া হয়। বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, ডেভিল হান্ট ফেজ-২ অপারেশনের অংশ হিসেবে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) সকালে তাকে বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন সরদার কর্তৃক দায়ের করা একটি ঘর পোড়ানোর মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়। পরে বরিশাল আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

মামলার নথি সূত্রে জানা গেছে, রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে সংঘটিত একটি সহিংস ঘটনার পর এই মামলা দায়ের করা হয়। যদিও মামলার এজাহারে শুরুতে কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম উল্লেখ ছিল না।

পুলিশ ও স্থানীয় সূত্র অনুযায়ী, ক্যাপ্টেন বাবুলের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্তাধীন রয়েছে, তার মধ্যে রয়েছে রাজনৈতিক বিরোধের জেরে সহিংস ঘটনার পৃষ্ঠপোষকতার অভিযোগ, এলাকায় প্রভাব খাটিয়ে বিরোধী রাজনৈতিক কর্মীদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ, নির্বাচনী সময় সংঘাত ও উত্তেজনা সৃষ্টিতে ভূমিকার অভিযোগ। ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বানারীপাড়া–উজিরপুর এলাকায় সংঘটিত একাধিক রাজনৈতিক উত্তেজনার ঘটনায় তার নাম আলোচনায় আসে বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে। আটকের আগে তিনি আওয়ামীলেগর বিভিন্ন কর্মসুচিতে অর্থ দিতেন বলেও অভিযোগ উঠেছে। ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন বাবুল আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনীতিতে পরিচিত মুখ। তিনি শেখ হাসিনা পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা এবং বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সভাপতি ছিলেন।

এছাড়াও তিনি বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তার রাজনৈতিক প্রভাব দীর্ঘদিন ধরেই আলোচিত।

আইন বিশেষজ্ঞরা বলছেন, অজ্ঞাতনামা মামলায় গ্রেপ্তার আইনসিদ্ধ হলেও তদন্তে সুনির্দিষ্ট সাক্ষ্য ও প্রমাণ উপস্থাপনই মূল বিষয়। অভিযোগ প্রমাণিত না হলে অভিযুক্ত ব্যক্তি আইনের চোখে নির্দোষ বলেই বিবেচিত হবেন।

বর্তমানে ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন বাবুল কারাগারে রয়েছেন। মামলার তদন্ত চলমান রয়েছে। পুলিশ সূত্র জানিয়েছে, প্রয়োজনে রিমান্ড আবেদন করা হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই গ্রেপ্তার শুধু একজন নেতার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া নয়, বরং বরিশাল অঞ্চলের রাজনৈতিক সমীকরণেও তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।