বরিশাল -৩ (বাবুগঞ্জে-মুলাদী) আসনে এড: জয়নুল আবেদিন এর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ
বাবুগঞ্জ প্রতিনিধিঃবরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট জয়নুল আবেদীনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
২২ ডিসেম্বর সোমবার বিকেলে ৩টায় বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান ও সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মোঃ শামসুল আলম ফকির,মোঃ করিম হাওলাদার, আরিফুর রহমান শিমুল শিকদার, মোঃ মিরন কাজী , মোঃ আলমগীর হোসেন স্বপন, মাধপপাশা ইউনিয়ন বিএনপি সভাপতি ওহিদুল ইসলাম, জাহাঙ্গীরনগর ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ মালেক সিকদার, রহমতপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোঃ রাজন সিকদার,শ্রমিক দলের সভাপতি মোঃ ফরিদ উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ আজাদ বিশ্বাস ,বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ আতিক আল আমিন, সদস্য সচিব মোঃ আরাফাত, বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মোঃ আজিজুল হক সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্ম। মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
নেতাকর্মীরা এ্যাডভোকেট জয়নুল আবেদীনের মনোনয়নের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বলেন, তাঁর নেতৃত্বে বরিশাল-৩ আসনে বিএনপি আরও সংগঠিত ও শক্তিশালী হবে। একই সঙ্গে তারা দলীয় ঐক্য বজায় রেখে আগামী নির্বাচনে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
