ঢাকা শনিবার , ২০ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

রায়পাশা কড়াপুর ইউনিয়নে হাই কম্যান্ড উপেক্ষা করে মেম্বার নাঈমের অফিস উদ্বোধন

vorer angikar
ডিসেম্বর ২০, ২০২৫ ৮:৪৪ অপরাহ্ণ
Link Copied!

রায়পাশা কড়াপুর ইউনিয়নে হাই কম্যান্ড উপেক্ষা করে মেম্বার নাঈমের অফিস উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকঃ সারা বাংলাদেশ যখন শরিফ ওসমান হাদির মৃত্যু নিয়ে তোলপাড় ঠিক তখনই বরিশাল রায়পাশা কড়াপুর ইউনিয়নে ৭ নং ওয়ার্ড এর মেম্বার নাঈম সোহাগ মানিক হাওলাদার সহ একাধিক ব্যক্তিদের বিরুদ্ধে একটি নতুন অফিস উদ্বোধন করার অভিযোগ উঠেছে।

দেশের মানুষ যখন শহীদ ওসমান হাদির রুহের মাগফেরাত ও দোষীদের আইনের আওতায় এনে শাস্ত্রির দাবি করছেন ঠিক তখনই তারা এক থেকে দেড়শ লোক নিয়ে খিচুড়ি পার্টি করে আনন্দ উপভোগ করছেন।

নাঈম মেম্বারকে এ বিষয়ে সার্বক্ষণিক সহযোগিতা করছেন সোহাগ কাজী মানিক হাওলাদার ফিরোজ তালুকদার বাদু সোলনা কাউসার খলিফা জাহাঙ্গীর মল্লিক সহ আরো অনেকে।

এ ব্যাপারে মানিক হাওলাদার কে মুঠো ফোনে ফোন দিলে তিনি প্রথমে অস্বীকার করেন পরবর্তীতে বলেন আমি শুনেছি মিলাদ মাহফিল হবে।আরো বলেন বিকেল পাঁচটায় নাঈম মেম্বারকে বলেছি কোন অফিস উদ্বোধন হবে না। তিনি অকপটে স্বীকার করেন আমাদের এই আয়োজনে এক থেকে দুইশ লোকের খিচুড়ি পার্টির আয়োজন করা হয়েছে। এটা কিসের পার্টি এমন কথার পরিপ্রেক্ষিতে বলেন আমরা মিলাদের আয়োজন করেছি।

মেম্বার নাঈম বলেন বিএনপির অফিস উদ্বোধন করার কথা ছিল। যেখানে উপস্থিত থাকার কথা সাবেক চেয়ারম্যান আমিন ভাইয়ের ছোট ভাই মিলন ভাইয়ের। তিনি আরো বলেন এ ব্যাপারে আমি কিছু জানি না। সব করেছে মানিক হাওলাদার সোহাগ সহ ১০/১২ জন। এর আহ্বায়ক হিসেবে কাজ করছেন মানিক ভাই ও সোহাগ। দেশের এই ক্লান্তি লগ্নে আপনারা যে অনুষ্ঠানগুলো করছেন হাই কমান্ড তো এগুলো নিষেধ করেছে তাহলে কার জোরে কার পরিপ্রেক্ষিতে হাই কমান্ডের কমান্ড মানছেন না। এমন প্রশ্নের জবাব তিনি এড়িয়ে যান। বলেন আমি মাদারীপুরে রয়েছি অথচ তিনি ওই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। তার এই প্রোগ্রামে ফ্যাসিস্ট আ’লীগের একাধিক ব্যক্তি টাকা পয়সা দিয়ে সার্বিক সহযোগিতা করেছেন। যার তথ্য এবং মুঠো ফোনের কল রেকর্ডিং রয়েছে প্রতিবেদকের হাতে।

বিএনপি’র কয়েকজন সিনিয়র নেতার সাথে মুঠোফোনে আলাপ হলে তারা বলেন আমরা শরীফ ওসমান হাদির ব্যাপারটা নিয়েই ব্যস্ত রয়েছি এবং দেশের এই ক্লান্তি লগ্নে সবাইকে সাথে নিয়ে খুনিদেরকে কিভাবে দ্রুত আইনের মুখোমুখি করাতে পারি এটা নিয়ে ব্যস্ত। তারা বলেন কোননঅনুষ্ঠান বা অফিস উদ্বোধনের প্রশ্নেই আসেনা এবং আমাদের দলের কেউ এটা করতে পারে না। আমরা সাধারণ জনগণ ছাত্র জনতাকে নিয়ে মাঠে রয়েছি যাতে হাদীর পরিবার সঠিক বিচারটা পায়। যদি আমাদেরকেউ এজাতীয় হীন কাজে জড়িত থাকেন বা হন তারা আমাদের দলের কেউ না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।