ঢাকা শনিবার , ২০ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

হাদির মৃত্যুতে বন্ধ ছিল দোকানপাট যে এলাকায়।

vorer angikar
ডিসেম্বর ২০, ২০২৫ ৮:২৬ অপরাহ্ণ
Link Copied!

হাদির মৃত্যুতে বন্ধ ছিল দোকানপাট

নিজস্ব প্রতিবেদকঃইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির স্মরণে নিজ জন্মভূমি ঝালকাঠির নলছিটিতে বন্ধ ছিল সব ধরনের দোকানপাট।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টার থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এসব দোকানপাট বন্ধ ছিল। এদিকে ওসমান হাদির মরদেহ নলছিটিতে না আনায় দুঃখপ্রকাশ করেছেন এলাকাবাসী।

হাদির এলাকার বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, হাদি আমাদের এলাকায় ছোট থেকে বড় হয়েছে। ওর মতো প্রতিবাদী ছেলে এই বাংলায় জন্ম হবে কি না জানি না। ওর জন্য সবাই দোয়া করবেন আল্লাহ ওরে জান্নাতবাসী করুক।

নলছিটি উপজেলা ব্যবসায়ী সমিতির সদস্য শাহাদাত আলম ফকির বলেন, ওসমান হাদি আমাদের নলছিটির সন্তান। আমরা তাকে হারিয়ে সবাই মর্মাহত। তার মতো হাদি এদেশে জন্ম হবে না। তার মরদেহ নিজ গ্রামে না আনায় হাদির স্মরণে শহরের সব দোকানপাট বন্ধ ঘোষণা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।