ঢাকা শুক্রবার , ১৯ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মনির।। সাধারণ সম্পাদক আঃ মালেক

vorer angikar
ডিসেম্বর ১৯, ২০২৫ ৯:০৭ অপরাহ্ণ
Link Copied!

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ ভোলা বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ১৮ডিসেম্বর; বৃহস্পতিবার বিকেল ৩টায় বাউফল উপজেলার নূরজাহান গার্ডেনের কনফারেন্স রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। পূর্বের কমিটি বিলুপ্ত করে বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাবের সকল সদস্যদের কন্ঠভোটে ১১ সদস্য বিশিষ্ট কার্যকারী কমিটি ঘোষণা করা হয়। এতে দৈনিক মানবকন্ঠ ও ভোরের অঙ্গীকার প্রত্রিকার প্রতিনিধি মনিরুল ইসলাম কে সভাপতি ও দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি আবদুল মালেক কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়া দৈনিক খোলা কাগজ এর প্রতিনিধি মোঃ নাছির পাটোয়ারি কে সহ-সভাপতি, দৈনিক বরিশাল সময় প্রতিনিধি কাজী মোঃ বাবুল কে সহ-সভাপতি, দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি মোঃ সিরাজুল ইসলাম রুবেল কে সহ-সভাপতি, দৈনিক ঢাকা টাইমস প্রতিনিধি মোঃ রিয়াজ উদ্দিন বাদশা কে যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক বিপ্লবী বাংলাদেশ প্রত্রিকার প্রতিনিধি মোঃ বাবুল পালোয়ান কে যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক নয়া দিগন্ত প্রত্রিকার প্রতিনিধি মোঃ মিজানুর রহমান কে সাংগঠনিক সম্পাদক, দৈনিক আজকের বরিশাল পত্রিকার প্রতিনিধি মোঃ ফোরকান হোসেন কে অর্থ সম্পাদক, দৈনিক জনবাণী প্রত্রিকার প্রতিনিধি মোঃ ছোবাহান হাওলাদার কে দপ্তর সম্পাদক করে কার্যকারী কমিটি ঘোষণা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।