ঢাকা শুক্রবার , ১৯ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে শ্রমিককে পিটিয়ে হত্যা

vorer angikar
ডিসেম্বর ১৯, ২০২৫ ৬:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে শ্রমিককে পিটিয়ে হত্যা

অনলাইন ডেস্ক:ময়মনসিংহের ভালুকায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে পোশাক কারখানার এক শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ সময় কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জামিরদিয়া ডুবালিয়াপাড়া এলাকায় লোকজন বিক্ষোভ করে তাঁর লাশে আগুন ধরিয়ে দেন। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে এসব ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সেখান থেকে মরদেহ উদ্ধার করেন।
নিহত দিপু চন্দ্র দাস (২৭) জামিরদিয়া ডুবালিয়াপাড়া এলাকার পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেডের কারখানার শ্রমিক ছিলেন। তিনি তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের মোকামিয়াকান্দা গ্রামের রবি চন্দ্র দাসের ছেলে। এ ঘটনায় তাঁর ভাই বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ১৫০ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। এ সম্পর্কে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ‘ধর্ম অবমাননার অভিযোগ তুলে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলে এ ঘটনা ঘটে। এর বাইরে কোনো কিছু আমরা এখনো উদ্‌ঘাটন করতে পারিনি।’ ধর্ম অবমাননা কীভাবে হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘মানুষের মুখে মুখে এটি ছড়িয়েছে। এর উৎস আমরা এখনো পাইনি। বিষয়টি নিয়ে তদন্ত চলমান।’স্থানীয় সূত্রে জানা যায়, দিপু ওই কারখানায় লিংকিং সেকশনে কাজ করতেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কারখানার ভেতরে এক শ্রমিক দিপুর বিরুদ্ধে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ করেন। ওই অভিযোগের কথা জানাজানি হলে স্থানীয় লোকজন ও কারখানার কর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। পরে লোকজন কারখানার ফটক ভাঙার চেষ্টা করেন। তখন কারখানার নিরাপত্তাকর্মীরা দিপুকে বাইরে পাঠিয়ে দেন। উত্তেজিত জনতার মারধরে দিপু ঘটনাস্থলেই মারা যান। পরে কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভাজকে লাশে আগুন ধরিয়ে দেওয়া হয়।খবর পেয়ে পুলিশ ও সেনাসদস্যরা রাত পৌনে ১১টার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।