এম শাহ আলমঃ বরিশাল বরিশাল জেলার কাজিরহাট থানার বিদ্যানন্দপুর ইউনিয়নের পশ্চিম রতনপুর গ্রামের ২ নং ওয়ার্ডের মাদক সম্রাট হোসেন গতকাল গাঁজাসহ গ্রেফতার। থানা সূত্রে জানা যায় হোসেন কেরানির নামে একটি ওয়ারেন্ট আছে। এই ঘটনার ধারাবাহিকতায় গতকাল রাতে কাজিরহাট থানার এসআই আলমগীর এসআই মামুন সঙ্গী ও ফোর্স সহহোসেনকে কেরানিকে গ্রেফতার এর উদ্দেশ্যে রাত্র আনুমানিক বারোটা বিশ মিনিটের সময় তাহার বাসা ঘেরাও করে। অতঃপর হোসেন দৌড়াইয়া পালাইবার চেষ্টা কালে পুলিশ পুলিশ তাকে আটক করে ফেলে অবশেষে মাদক ব্যবসায়ী হোসেনের শরীর তল্লাশি করেন এবং তাহার প্যান্টের বাম পকেটে পলিথিন প্যাচানো ১৫০ গ্রাম গাজা পাওয়া যায়। জনসম্মুখে সামনে হোসেন গাজা ব্যবসায়ী স্বীকার করেন। অতঃপর তাহাকে কাজিরহাট থানায় নিয়ে আসেন। কাজিরহাট থানার এসআই আলমগীর বাদী হয়ে হোসেনের বিরুদ্ধে একটি মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন। এলাকার সূত্রে জানাজায় হোসেন দীর্ঘদিন মাদক ব্যবসায়ীর সাথে জড়িত। হোসেনের পৃষ্ঠপোষক এখনো পুলিশের ধরা বাহিরে। পশ্চিম রতনপুরে চিহ্নিত মাদক ব্যবসায়ীরা এখনো বিভিন্ন এলাকায় গোপনে মাদক বেচা কিনা করে বলে জানা যায়। এলাকাবাসীর প্রশাসনের কাছে একটাই দাবি পশ্চিম রতনপুর এলাকা দ্রুত মাদক মুক্ত এলাকা দেখতে চান।
