ঢাকা বৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

vorer angikar
ডিসেম্বর ১৮, ২০২৫ ২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

গত ১৩ ডিসেম্বর, ২০২৫ তারিখ ক্রাইম সিন নামক একটি অনলাইন নিউজ পোর্টালে ” সোনালি ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ এখন জিয়া পরিষদে রুপ” শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ন মিথ্যা, ভীক্তিহীন এবং বানোয়াট। আমাকে বঙ্গবন্ধু পরিষদের ৫২ নং সদস্য হিসেবে যে তথ্য উপস্থাপন করা হয়েছে তা সঠিক না।আমি কিংবা আমার সংগঠনের কোন নেতা-কর্মী এ বিষয়ে অবগত নই। তবে,ক্ষেত্র বিশেষ আমার অগোচরে নাম অন্তর্ভুক্ত করা হতে পারে। আমি ছাত্র জীবনে জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লাহ হল শাখার সাবেক সহ-সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অন্যতম নির্বাহী সদস্য ছিলাম যা তৎকালীন কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি এ বি এম মোশারফ হোসেন এর স্বাক্ষরিত প্রত্যায়ন পত্রে উল্লেখ করা আছে(প্রমান সংযুক্ত)। এছাড়াও অফিস সময়ে বাহিরে থাকা,তদবির করে পোষ্টিং নেয়াসহ যে অভিযোগ সংবাদে উল্লেখ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। পতিত ফ্যাসিস্টদের কতিপয় দোসর তাদের হীন স্বার্থ চরিতার্থ করতে না পেরে আমার এবং অন্যান্য সদস্যের বিষয়ে সাংবাদিক ভাইদের মিথ্যা তথ্য সরবরাহ করে উক্ত সংবাদ প্রকাশ করেছে। আমি উল্লিখিত মিথ্যা ও বানোয়াট সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

নিবেদক,
মো: আলতাফ হোসেন ,
সভাপতি
জিয়া পরিষদ
সোনালী ব্যাংক পিএলসি,
বরিশাল অঞ্চল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।