ঢাকা বুধবার , ২৬ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বাবুগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

vorer angikar
নভেম্বর ২৬, ২০২৫ ৬:০৮ অপরাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ প্রতিনিধি:দেশীয় জাত, আধুনিক প্রযুক্তির প্রাণিসম্পদে হবে উন্নতি প্রতিপাদ্য বিষয় নিয়ে
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫।

বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ,

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার সরকার এর সভাপতিত্বে ,এসময় আরো উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা মৎস্য অফিসার নাজমুল সালেহীন, শহীদ আবীরের বাবা মিজানুর রহমান,
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসরিন জোবায়দা আক্তার,
বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইফুল রহিম। বিমানবন্দর প্রেসক্লাবের সভাপতি আরিফ আহমেদ মুন্না,
বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাবুগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক
মাওলানা মোঃ ছালাম মাঝি,

প্রধান শিক্ষক বিনতী রানী দাস ।
বক্তব্য রাখছেন দুগ্ধ খামারী মোঃ আব্দুল্লাহ আল মামুন।
নারী খামারী মোসাম্মৎ কোহিনুর আক্তার নদী।

প্রাণিসম্পদ উন্নয়ন, নিরাপদ মাংস-দুধ-ডিম উৎপাদন, পশুসম্পদ সুরক্ষা এবং প্রযুক্তির ব্যবহার বিষয়ে আলোচনা হয় অনুষ্ঠানে। বক্তারা বলেন, কৃষির পাশাপাশি প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সঠিক চিকিৎসা, পরিচর্যা ও আধুনিক পদ্ধতির ব্যবহারে এ খাত আরও সমৃদ্ধ হবে।

উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীতে বিভিন্ন খামার মালিক, উদ্যোক্তা ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। প্রদর্শনীতে গরু, ছাগল, হাঁস-মুরগি, দুগ্ধজাত পণ্য, আধুনিক খামার প্রযুক্তি ও ভেটেরিনারি সেবার বিভিন্ন স্টল প্রদর্শিত হয়।এতে মোট ৩০ টি স্টল প্রদর্শনীতে অংশ গ্রহন করেন।

দিনব্যাপী এই প্রদর্শনীতে অংশগ্রহণকারীরা প্রাণিসম্পদ খাতের সর্বাধুনিক তথ্য ও সেবা সম্পর্কে ধারণা লাভ করেন। অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।