ঢাকা শুক্রবার , ২১ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

উজিরপুরে সরকারি কর্মচারী ঐক্য পরিষদের ২১ সদস্যের কমিটি গঠন

vorer angikar
নভেম্বর ২১, ২০২৫ ৯:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

নাজমুল হক মুন্না : বরিশালের উজিরপুর উপজেলায় বাংলাদেশ সরকারি কর্মচারী ঐক্য পরিষদ–এর ২১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২০ নভেম্বর ২০২৫) বিকেল ৪টায় উজিরপুর উপজেলা পরিষদ হলরুমে সরকারি কর্মচারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক সভায় এই কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে মোঃ জুয়েল মৃধা সভাপতি এবং শিশির কান্তি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া দায়িত্বপ্রাপ্ত হন—

সিনিয়র সহ-সভাপতি: মোঃ মহিউদ্দিন

যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ মিজানুর রহমান সরদার

সাংগঠনিক সম্পাদক: মোঃ নজরুল ইসলাম

কোষাধ্যক্ষ: মোঃ হালিম

সভায় বক্তারা বলেন, সরকারি কর্মচারীদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং সংগঠনকে শক্তিশালী করতে নবগঠিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নতুন কমিটি শিগগিরই কার্যক্রম শুরু করবে বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।