ঢাকা শুক্রবার , ১৩ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, বিএনপি নেতার মৃত্যু

ভোরের অঙ্গীকার ডেস্ক
নভেম্বর ১৩, ২০২৬ ৬:৩৬ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে সংসদ সদস্যের গাড়িবহরসহ অন্তত ১০টি যানবাহনের সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে একজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অন্তত ২০ থেকে ২৫ জন।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরের দুটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তিনি অক্ষত রয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে প্রথমে একটি প্রাইভেটকারের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর একে একে বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ইজিবাইকের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে চারটি যাত্রীবাহী বাস, দুটি প্রাইভেটকার, দুটি ট্রাক ও দুটি ইঞ্জিনচালিত ইজিবাইক ক্ষতিগ্রস্ত হয়।এতে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরের দুটি গাড়ি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ঢাকা থেকে নির্বাচনী এলাকায় যাওয়ার পথে মুকসুদপুরে প্রবেশের সময় তার গাড়িবহর দুর্ঘটনার কবলে পড়ে। তবে সংসদ সদস্য অক্ষত রয়েছেন।
এদিকে দুর্ঘটনায় গুরুতর আহত হন মুকসুদপুরের রাঘদী ইউনিয়নের বিএনপি নেতা ইলিয়াস কাজী। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গুরুতর আহত ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।