নিজস্ব প্রতিবেদকঃশারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশাল সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা সুলতানা।
শনিবার (১৭ অক্টোবর) তিনি উপজেলার কাশিপুর, চরবাড়িয়া ও শায়েস্তাবাদ ইউনিয়নসহ বিভিন্ন এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন এবং পূজার আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন।
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সঙ্গে তিনি মতবিনিময় করেন।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট ইউনিয়নের প্রতিনিধিসহ পূজামণ্ডপের আয়োজকরা উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
